আগামী পহেলা জুন দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
এনার্জি রেগুলেটরি কমিশনের করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
এর ফলে পহেলা জুন থেকে ৯০০ এবং ৯৫০ টাকা মূল্য নির্ধারণ করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বহাল রইলো। স্থগিতাদেশ দিয়ে আবেদনটি আগামী ৫ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী প্রথম দফায় গত পহেলা মার্চ দাম বাড়ে এবং দ্বিতীয় দফায় পহেলা জুন থেকে দাম বাড়ার কথা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: