রাজধানীর বিভিন্ন বাজারে এখনো চড়া মুল্যে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। নিত্য পন্য ক্রয়ে এখনো হিমসিম খেতে হচ্ছে ভোক্তাদের। তারা বলছেন, সরকারের মনিটরিংয়ের কথা থাকলেও তা হয়নি। আর, খুচরা ব্যবসায়ীরা বলছেন, পন্যের দাম রোজার মধ্যে আর বাড়েনি।
এদিকে, নিত্য পন্যের দাম অতিরিক্ত রাখায় দক্ষিন সিটি করপোরেশন ভ্রাম্যমান আদালত দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে।
রাজধানীর বাজারগুলোতে এখনো নিত্য পন্যের দাম উর্দ্ধমুখি। মুদি দোকানের পন্যগুলোর দাম আগের থেকেও বেড়েছে। চড়া দাম সবজির বাজারেও।
রোজায় নিত্য প্রয়োজনীয় পন্যের দাম এমন লাগামহীন বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, অনেক পন্য দাম নাগালের বাইরে চলে গেছে। আর বাজার নিয়ন্ত্রণে রাখার কথা থাকলেও তা হয়নি।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, রোজার মধ্যে আর দাম বাড়বে না। যা বাড়ার তা আগেই বেড়েছে। মজুতদাররা রোজার আগেই দাম বাড়িয়েছে। কাঁচাবাজারের ব্যবসায়ীরা বলছেন, রোজার আগে দাম বেড়েছে।
এদিকে, রাজধানীর কয়েকটি মার্কেটে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রণে আছে কি-না তা দেখতে অভিযান চালিয়েছে দক্ষিণ সিটির ভ্রাম্যমান আদালত। এসময় দুই ব্যবসায়ীকে জড়িমান করা হয়।