অর্থনীতি

প্রতিশ্রুতির পরেও ভ্যাট হার ১৫ শতাংশই থাকছে

ভ্যাট
ভ্যাট

প্রতিশ্রুতি দিয়েও ভ্যাট হার কমানো হয়নি— বাজেটে ১৫ শতাংশ একক হারেই ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্বস্তি দেননি আয়করেও। প্রতিশ্রুতি অনুযায়ী করমুক্ত আয়সীমাও বাড়াননি তিনি। তবে বেশকিছু পন্য ও সেবায় ভ্যাট অব্যাহতি দিয়ে, ভোক্তাদের কিছুটা স্বস্তি দেয়ারও চেষ্টা করা হয়েছে অর্থমন্ত্রীর বাজেটে।

বাজেটের আগে জাতীয় রাজস্ব বোর্ড, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় অর্থমন্ত্রী ভ্যাট হার সহনীয় করার প্রস্তাব দিয়েছিলেন। মধ্যবিত্তকে জীবন যাত্রার বর্ধিত ব্যয় থেকে স্বস্তি দিতে করমূক্ত আয়সীমা বাড়ানোরও প্রতিশ্রুতি ছিল অর্থমন্ত্রীর।

তবে বাজেটে এসব প্রতিশ্রুতির কোনটাই পুরণ করা হয়নি। পণ্য ও সেবার ভোগের উপর ১৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তবে ৫৩৬টির পরিবর্তে ১০৪৩টি এইচ এস কোডের বিপরীতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে বাজেট প্রস্তাবনায়।

করমুক্ত আয়সীমা আগের মতই ২ লাখ ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। তবে প্রতিবন্ধীদের জন্য ৩ লাখ ৭৫ হাজার থেকে বাড়িয়ে, করমূক্ত আয়সীমা ৪ লাখ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

প্রতিশ্রুতি থাকলেও, কমানো হয়নি করপোরেট কর হার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ