অর্থনীতি

বাজেটে বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম

বাড়ছে কমছে
বাড়ছে কমছে

এবারের বাজেটে শিশু খাদ্য, পোলট্রি ফিড, সব ধরনের মসলাসহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম বাড়ানো হয়েছে। বাড়ছে সিগারেটসহ সব ধরনের তামাক পণ্য, ফাস্ট ফুড, মোবাইল সেট, ল্যাপটপের।

আবার কমানো হয়েছে কম্পিউটার, ইলেক্ট্রনিকস সামগ্রী, এলপিজি গ্যাস সিলিন্ডারসহ কিছু পণ্যের দাম। এদিকে, রাজস্ব আহরণ বাড়াতে এবার উড়োজাহাজ ভ্রমণে ভ্যাটের আকার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া, ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনেও খরচ বাড়ছে।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে দাম বাড়ানো হয়েছে পোলট্রি ফিড, গুড়া দুধ, মাখন, জিরা, এলাচ, লবঙ্গসহ সব ধরনের মসলা, শিশু খাদ্য, চকোলেটের দাম।

ই-সিগারেটসহ সব ধরনের তামাক পণ্য, ফাস্ট ফুড, বিমানে ভ্রমণ কর, মোবাইল সেট, ল্যাপটপ, আইপ্যাড, মেমোরি কার্ড, শেভিং যন্ত্রপাতি, প্রসাধনী সামগ্রী, সোলার প্যানেল, ব্যাটারি চালিত মোটরগাড়ি, থ্রি হুইলার যানবাহন, সফটওয়্যার পণ্য, শিশুদের গার্মেন্টস পণ্য, ইমিটেশন জুয়েলারি, বাথরুমের ফিটিংস, সিলিং ফ্যান ও এর যন্ত্রাংশ, রঙিন টেলিভিশন, সিম কার্ডের দাম বাড়ানো হয়েছে।

আর দাম কমছে কম্পিউটার যন্ত্রপাতি, সিরামিক পণ্য, এলপিজি গ্যাস সিলিন্ডার, এসি, সিলিকন, ব্যাটারি, হাইব্রিড গাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমান, প্লাসটিক, রাবার, কীটনাশক, সার, বীজ, সেচযন্ত্র, ক্যান্সারের ওষুধের দাম।

রাজস্ব আহরণ বাড়াতে এবার উড়োজাহাজ ভ্রমণে ভ্যাটের আকার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীন ফ্লাইট ও সার্কভুক্ত দেশ ছাড়া, অন্যান্য দেশে ভ্রমনের ক্ষেত্রে এয়ার টিকিটের ওপর আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এক্ষেত্রে সার্কভুক্ত দেশ ছাড়া এশিয়ার অন্য দেশের ক্ষেত্রে বিদ্যমান এক হাজার টাকার পরিবর্তে দুই হাজার টাকা এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্য দেশের ক্ষেত্রে বিদ্যমান দেড় হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা শুল্ক প্রস্তাব করা হয়েছে।

আর ব্যাংকিং খাতে লেনদেনের আকার বাড়াকে বিবেচনায় নিয়ে ব্যাংক অ্যাকাউন্টেও লেনদেনের ক্ষ্রেত্রে শুল্ক আরোপ করা হয়েছে। এক্ষেত্রে এক লাখ থেকে ১০ লাখ টাকার ওপর ৫০০ টাকার বদলে ৮০০ টাকা, ১০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত দেড় হাজার টাকার বদলে আড়াই হাজার টাকা, এক কোটি টাকা হতে পাঁচ কোটি টাকা পর্যন্ত সাড়ে সাত হাজার টাকার পরিবর্তে ১২ হাজার টাকা এবং পাঁচ কোটি টাকার উর্ধ্বে হলে ১৫ হাজারের পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ