অর্থনীতি

বাজেট বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনা নেই: সিপিডি

সিপিডি
সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, প্রস্তাবিত বাজেটে সামগ্রিকভাবে যে কর কাঠামো উপস্থাপন করা হয়েছে তাতে উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতিও বেড়ে যাবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি বাজেট বিশ্লেষণে আরো বলেছে, বাজেট বাস্তবায়নেও এবারো সুস্পষ্ট কোনো কর্মপরিকল্পনা সরকারের নেই। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংসদকে যথাযথভাবে বাজেট বাস্তবায়নে কাজ করার ওপর জোর দিয়েছে তারা।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিশ্লেষণ নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি।

সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামগ্রিকভাবে যে কর কাঠামো উপস্থাপন করা হয়েছে তা প্রকৃত দাতাদের কর দিতে নিরুৎসাহিত করা হয়েছে, এর ফলে আগামি বছর উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যাবে। এটি সরাসরি প্রভাব ফেলবে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন যাত্রার ওপর।

এডিপিকে আরো সামঞ্জজষ্য পূর্ণ করা উচিত উল্লেখ করে ড. দেবপ্রিয় বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খাতে সমানভাবে অর্থ বন্টনের প্রয়োজন রয়েছে।

শুধু উচ্চাভিলাসী বাজেট প্রনয়ণ না করে এটি কীভাবে বাস্তবায়ন করা যায় সেজন্য স্থায়ী একটি কর্ম পরিকল্পনা দ্রুত প্রণয়নের ওপরও জোর দেন এই অর্থনীতিবীদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ