আপন জুয়েলার্সের ১৫ মণ সোনা ও ৪২৯ গ্রাম ডায়মন্ড বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হয়েছে। অলঙ্কারগুলো আনুষ্ঠানিকভাবে কাস্টমস আইন অনুসারে ঢাকা কাস্টমস হাউজের গুদাম কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হয়।
গত ১৪ ও ১৫ মে রাজধানীতে আপন জুয়েলার্সের ৫টি শাখায় অভিযান চালিয়ে ৪৯৭ কেজি বা সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৯ গ্রাম ডায়মন্ড জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
তবে পরে নতুন করে আরো উদ্ধার করা অলঙ্কার যুক্ত হয়ে সোনার পরিমাণ দাঁড়িয়েছে ১৫ দশমিক ১৩ মণ। জব্দ করা অলঙ্কারের বিষয়ে তিন দফায় আপন জুয়েলার্সকে শুনানিতে অংশ নেওয়ার জন্য বলা হয়।
মালিকপক্ষ যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারায় সেসব সোনা ও ডায়মন্ড চোরাচালান হিসেবেই দেখে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: