কার্গো সার্ভিস পরিচালনায় বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বাংলাদেশকে এক্ষেত্রে অতি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার সকালে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘটনায় কাতারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার রয়েছে এবং বিমান চলাচলে কোনো সমস্যা নেই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: