অর্থনীতি

বিপনী বিতানগুলোতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা

ঈদের কেনাকাটা
ঈদের কেনাকাটা

রাজধানীর বিপনী বিতানগুলোতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা পরিবারের সবাইকে নিয়ে ভীড় করছেন মার্কেটে। বরাবরের মতো এবারও ক্রেতাদের পছন্দের তালিকায় প্রাধান্য পাচ্ছে ভারতীয় বাহারি ডিজাইনের পোশাকের।

সেই অনুযায়ী শোরুমগুলোতে ভারতীয় বাহারি ডিজাইনের পোশাকের প্রসরা সেজেছে। আবার দেশীয় শোরুম গুলোতেও ভারতীয় ডিজাইনের আদলে পোশাক বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ পোশাকের দাম একটু বেশি।

ঈদের পোশাক কেনা বেচায় রাজধানীর বিপনী বিতানগুলো এখন বেশ জমজমাট। পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় ক্রমেই রাড়ছে। ছোট বড় সব বয়সের ক্রেতারাই যাচ্ছেন পোশাক কেনাকাটায়।

হালের ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এবারও রাজধানীর পোশাকের দোকানগুলোতে ভারতীয় পোশাকের চাহিদা বেশ। মৌচাক, কর্নফুলী, টুইনটাওয়ারসহ বেশ কয়েকটি বিপনীবিতান ঘুরে এমন চিত্রই ফুটে উঠেছে।

শারারা, পানচু, বাহুবলীসহ হরেক ডিজাইনের গ্রাউন পোশাক মেয়েদের পছন্দের তালিকায় বেশি প্রাধান্য পাচ্ছে।

ভারতীয় পোশাক বিক্রির বিষয়ে বিক্রেতারা জানালেন, এক্ষেত্রে ক্রেতাদের চাহিদাকেই তারা গুরুত্ব দিচ্ছেন।

আবার অনেক ক্রেতা অভিযোগ করছেন পোশাকের দাম বেশি। তবে এ অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা।

এদিকে, ভারতীয় পোশাকের আদলে করা ডিজাইনের পোশাক দেশীয় পোশাকের দোকানগুলোতেও বিক্রি হচ্ছে। এ বিষয়ে ক্রেতারা বলছেন, পোশাকের ডিজাইন নয় কাপড়ের মান বিবেচনা করে তারা পোশাক কিনবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ