অর্থনীতি

বাজেটে নারীদের জন্য বরাদ্দকৃত অর্থে শুভংকরের ফাঁকি রয়েছে

বাজেট
বাজেট

বাজেটে নারীর জন্য যে বরাদ্দ দেয়া হয়েছে তাতে শুভংকরের ফাঁকি রয়েছে— বরাদ্দকৃত অর্থ নারীদের হাতে পৌঁছবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক নিলুফার বানু।

সোমবার সকালে রাজধানীতে জাতীয় বাজেটে শিক্ষা ও নারীর অবস্থান নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এদিকে, প্রস্তাবিত বাজেটে নারী উন্নয়নে বরাদ্ধ রাখা হয়েছে ১ লাখ ১২ হাজার কোটি টাকারও বেশি। যা মোট বাজেটের প্রায় এক তৃতীয়াংশ। কিন্তু বরাদ্দগুলোকে এমনভাবে দেওয়া হয়েছে, তাতে এ অর্থ নারীদের কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় আছে, নারী নেত্রীদের।

সংশোধিত বাজেটের হিসেবে, প্রস্তাবিত বাজেটের আকার বেড়েছে ২৬ শতাংশ। কিন্তু প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ আগের অর্থবছরের ১৪.৪% থেকে ১২.৬% নেমে এসেছে। যা দেশে শিক্ষা ও কর্মসংস্থানের জন্য শুভ নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আর বরাদ্দ অর্থের কতটুকুই যথযথ ব্যবহার হচ্ছে- সে বিষয়টির প্রতিও দৃষ্টি দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বক্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ