ব্যাংক গ্রাহকদের ওপর আরোপিত আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, বিষয়টি পুরনো কিন্তু এবার গণমাধ্যমের কারণে সবার কাছে নতুন মনে হচ্ছে। তবে এ নিয়ে অর্থ প্রতিমন্ত্রী সংসদ অধিবেশনে যে বক্তব্য দিয়েছেন তা তার দায়িত্বের মধ্যে পড়ে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: