অর্থনীতি

ভ্যাটের ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ

আইবিএফবি
আইবিএফবি

বাজেট অর্থায়নে ভ্যাটের ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-আইবিএফবি। সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্যাট হার ১২ শতাংশ করার দাবিও তাদের। বুধবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়ায় তারা এ দাবি জানায়।

প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে আইবিএফবির সংবাদ সম্মেলন। বাজেটের আকার নিয়ে কোন প্রশ্ন না থাকলেও, বাস্তবায়ন নিয়ে সংশয় আছে তাদের।

তবে ঘুরে ফিরে আলোচনায় সবচেয়ে বেশি এসেছে ভ্যাট আর আবগারি শুল্কের বিষয়টি। আইবিএফবিএর আশংকা, প্রস্তাবিত আবগারি শুল্ক বহাল রাখা হলে, সামাজিক সংকট সৃষ্টি হতে পারে।

আর ভ্যাট হার ১৫ শতাংশেই স্থির করা হলে, নিম্ন ও মধ্যবিত্তের ওপর খরচের চাপ আরো বাড়বে বলে আংশকা তাদের। তাই ভ্যাট হার কমানোর দাবি জানালেন আইএফবি সভাপতি।

ভ্যাটের হার কমিয়ে, এ খাত থেকে সরকারকে রাজস্বের লক্ষ্যমাত্রাও কমিয়ে ধরার পরামর্শ আইবিএফবির। ধনী শ্রেণিকে করের আওতায় এনে আয়করের পরিধি বাড়িয়ে, এ ঘাটতি পূরণ করা সম্ভব বলে তারা মনে করেন।

এতে করে, রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি, সাধারণ মানুষের ওপর থেকে খরচের বোঝা কমবে বলে মনে করছে ইন্টারন্যাশনাল বিজনেজ ফোরাম অব বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ