অর্থনীতি

আবগারি শুল্কের নাম-হার উভয়ই পরিবর্তন হবে: অর্থমন্ত্রী

আবুল মাল আব্দুল মুহিত
আবুল মাল আব্দুল মুহিত

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর আরোপিত আবগারি শুল্কের নাম ও হার উভয়ই পরিবর্তন হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, এ শুল্ক আগেও ছিল, এবার শুধু হার বাড়ানো হয়েছে।

মুহিত বলেন, এ বিষয়ে বাজেটে প্রস্তাব করা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর যেহেতু বিষয়টি নিয়ে বেশি কথা হচ্ছে, তাই আবগারি শুল্ক নাম ও এর হার কমানোর চিন্তা করা হচ্ছে।

কালো টাকা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, টাকা কালো হলেই তা পাচার হয়। আর এর জন্য বিদ্যমান আইনকেই দায়ী করলেন। বলেন, কালো টাকার প্রধান উৎস জমি কেনা-বেচা। তাই এখানেও কিছু পরিবর্তন হবে।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ১৬টি আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের পক্ষে ব্যংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব এবং প্রতিষ্ঠানগুলোর প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, এই চুক্তির ফলে কর্মকর্তাদের মধ্যে দায়বদ্ধতা বাড়বে। সরকারি ব্যাংকগুলো দুর্বলতা থেকে বের হয়ে আসার সুযোগ পাবে।

এদিকে, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বিতর্ক সৃষ্টি করেছে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কের প্রস্তাব। অর্থমন্ত্রীর এ প্রস্তাব নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন মহলে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ