প্রস্তাবিত বাজেটে আশা দীর্ঘ—আশ্বাস সংক্ষিপ্ত বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক।
সংস্থাটি জানিয়েছে, এ বাজেটে অনেক লক্ষ্যমাত্রা আশার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে যার সঙ্গে বাস্তবতার মিল নেই।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাকের অফিসে প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন সংস্থার কর্মকর্তারা।
তাদের মতে, বিদেশ ভ্রমণে যে শুল্ক বাড়ানো হয়েছে তাতে বিদেশি ডেলিগেটস ভ্রমণে নেতিবাচক প্রভাব পড়বে।
আর আবগারি শুল্ক বৃদ্ধিতে ব্যাংক লেনদেনেও একটা নেতিবাচক প্রভাব পড়বে মনে করছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি চিমিও ফান, ঢাকার লিড ইকনমিস্ট জাহিদ হোসেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: