অর্থনীতি

প্রস্তাবিত বাজেটের কর কাঠামো অনায্য, মতামত অর্থনীতিবিদের

বাজেট
বাজেট

প্রস্তাবিত বাজেটের কর কাঠামো অনায্য- রাজস্ব আহরণ প্রক্রিয়াও নীতিবিরোধী। বুধবার বিকেলে দৈনিক ভোরের কাগজ আয়োজিত এক বাজেট আলোচনায় এসব মতামত তুলে ধরেন অর্থনীতিবিদরা। তবে ভ্যাট আইন বাস্তবায়ন থেকে আর পিছু হটার সুযোগ নেই বলেও মতামত অনেক অর্থনীতিবিদের।

প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার পরিপ্রেক্ষিতে, তাতে কিছু সংশোধন আনা হতে পারে বলে অনুষ্ঠানে জানিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী আবদুল মান্নান।

দৈনিক ভোরের কাগজ আয়োজিত বাজেট আলোচনায়, মুলপ্রবন্ধ উপস্থাপন করেন, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম। এতে প্রস্তাবিত বাজেটকে তিনি বিনিয়োগ ও উন্নয়ন বান্ধব বলে উল্লেখ করেন।

তবে বাজেটে প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট, আবগারি শুল্কসহ বিভিন্ন ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ করের সমালোচনা করেন অর্থনীতিবিদরা।

তবে ভ্যাট আইন বাস্তবায়নের পক্ষেও মতামত দেন অনেকে। তাদের মতে, মুল্যস্ফীতির চাপ কম থাকায়, এখন এটি বাস্তবায়নের মুখ্য সময়।

অনুষ্ঠানে অর্থপ্রতিমন্ত্রীর সরল স্বীকারক্তি, বাজেটের অনেক কিছুই সাধারণ মানুষ পছন্দ করছে না। তাই আগামী নির্বাচনকে মাথায় রেখে, প্রস্তাবিত বাজেটে কিছু কাটছাটের ইঙ্গিত দিলেন তিনি।

রাজনৈতিক দর্শন উপেক্ষা করে, বাজেটকে পুরোপুরি আমলা নির্ভর করা হচ্ছে বলেও, অনুষ্ঠানে অভিযোগ উঠে আসে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ