অর্থনীতি

ঈদের আগেই চড়া মাংসের বাজার

মাংসের বাজার
মাংসের বাজার

ঈদের আগেই চড়া দাম মাংসের বাজার— নির্ধারিত মূল্যের চেয়েও বেশিতে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে মুরগি। সেইসঙ্গে বাড়তি অন্যান্য নিত্যপণ্যের দামও। সরকারি তদারকিও কাজে আসছে না তেমন একটা।

আর পণ্যের দাম বাড়তে থাকায় হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তবে বিক্রেতাদের অভিযোগের তীর পাইকার আর আড়তদারদের দিকে।

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে মাংসের দোকানগুলোতে গরুর মাংস সিটি করপোরেশনের নির্ধারিত দাম লেখা রয়েছে কেজি প্রতি ৪৭৫ টাকা। অথচ বিক্রি হচ্ছে ৫০০টাকায়। দামের এই ফারাক নিয়ে কোনো সদুত্তর দিতে পারছেন না বিক্রেতারা। ক্রেতারাও অসহায়।

ঈদ কাছে চলে আসায়, ব্রয়লার মুরগির বাজারেও এর প্রভাব পড়েছে। তবে বৃষ্টির কারণে দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা।

নাজির শাইল ও মিনিকেট চাল কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৬০ টাকায়।

তবে বিক্রেতারা বলছেন, পাইকার আর আড়তদার থেকে বেশি দামে কিনতে হওয়ায় চালের দাম বেড়েছে।

তেল, চিনি, ডালের দামও কিছুটা বেড়েছে। সবজির বাজারও চড়া। বেগুন, কাঁচামরিচ, টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

এদিকে, পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে বাজার তদারকি চলছে। জরিমানাসহ নানা ব্যবস্থা নিলেও, বাজারে তার তেমন প্রভাব নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ