অর্থনীতি

প্রস্তাবিত বাজেট জনগণের কাছে নিকৃষ্টতম: এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

প্রস্তাবিত বাজেট জনগণের কাছে নিকৃষ্টতম—যারা ব্যাংক খাতে লুটপাট করে তাদের নাম প্রকাশ করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটকে তার জীবনের শ্রেষ্ঠ বাজেট বলেছেন কিন্তু জনগণ বলছেন এটা নিকৃষ্ট বাজেট।

বুধবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন এরশাদ।

এরশাদ বলেন, সাধারণ মানুষ বলেছেন, ৫০ টাকা কেজি চাল। তারা বাঁচবেন কী করে? সাধারণ মানুষ বাজেট নিয়ে মহাআতঙ্কে আছেন।

এরশাদ বলেন, ব্যাংক খাতে লুটপাট হচ্ছে, বিদেশে অর্থ পাচার হচ্ছে। কেন তাদের নাম প্রকাশ করা হয় না? তারা কি এতই শক্তিশালী? সরকারের চেয়েও?

শক্তিশালী শেয়ারবাজার ছাড়া অর্থনীতি শক্তিশালী করা সম্ভব নয় এ কথা উল্লেখ করে এরশাদ বলেন, শেয়ারবাজারেও লুট হয়েছে, গত ২০১০ সালের ধসের পর অনেক লোক আত্মহত্যা করেছেন।

এরশাদ আরো বলেন, শেয়ার ও মানি মার্কেট দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মানদণ্ড। শক্তিশালী শেয়ার মার্কেট ছাড়া সমৃদ্ধ অর্থনীতি গড়া সম্ভব নয়। তাই টেকসই অর্থনীতির জন্য ব্যাংকিং খাত ও শেয়ার মার্কেটে শৃংখলা ফিরিয়ে আনতে হবে এবং এই খাতে লুটপাটকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

বর্তমান সরকারের আমলে শিক্ষকেরা পর্যন্ত নকল সরবরাহ করে এ কথা জানিয়ে এরশাদ বলেন, ‘সমাজ কোথায় গেছে, ভাবতেই ঘৃণা হয়।

তিনি প্রশ্নপত্র ফাঁস রোধ, কোচিং বাণিজ্য বন্ধ ও কারিকুলাম পরিবর্তন করে পরীক্ষার ফলাফলে জিপিএ এর পরিবর্তে আগের পদ্ধতি চালুর সুপারিশ করেন।

এ সময় ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সর্ববৃহৎ বাজেট উল্লেখ করে এ বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি।

তিনি বলেন, এবার ৪ হাজার ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, এই বাজেট বাস্তবায়ন করতে হলে সক্ষমতা বাড়াতে হবে কারণ বাজেট বাস্তবায়ন নির্ভর করে যোগ্যতা ও সক্ষমতার ওপর।

হুসেইন মুহম্মদ এরশাদ মেডিটেশনকে শুল্কমুক্ত রাখা, সকল কৃষি উপকরণের ওপর থেকে কর প্রত্যাহার, বিড়ি শিল্পে কর কমিয়ে সিগারেটের ওপর শতভাগ করারোপ ও চালের দাম কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

সংসদে জনগণকে চাপ দিয়ে ভ্যাট আদায় করা ঠিক হবে না বলে জানান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ