অর্থনীতি

মূল্য সংযোজন কর আইন স্থগিত করায় স্বস্তি প্রকাশ

সফিউল ইসলাম মহিউদ্দিন
সফিউল ইসলাম মহিউদ্দিন

মূল্য সংযোজন কর আইন স্থগিত করায় স্বস্তি প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা।

নতুন এ আইন বাস্তবায়ন স্থগিত করায় রাজস্ব বোর্ড এবং ব্যবসায়ীদের সক্ষমতা অর্জনের সুযোগের পাশাপাশি পারস্পরিক আস্থা জোরালো হবে বলে মনে করেন তারা।

শনিবার অর্থবছর ২০১৭-১৮ বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন তার লিখিত বক্তব্যে ভ্যাট আইনের অসংগতি দূর করে আবার সংশোধনের সুপারিশ করেন সরকারের কাছে।

চলতি অর্থ বছরের বাজেট ব্যবসাবান্ধব হয়েছে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

সদ্য পাস হওয়া ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

সার্বিক মূল্যায়নে এবারের বাজেট ব্যবসাবান্ধব বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা।

সভাপতি সফিউল বলেন, এবার মূল্য সংযোজন কর আইন বাস্তবায়ন স্থগিত করা ছিল চলতি বাজেটের অন্যতম দিক। আইনটি স্থগিতের মধ্য দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এবং ব্যবসায়ীদের মধ্য পারস্পারিক আস্থা বাড়বে।

আইন বাস্তবায়নের জন্য আগামী দুই বছর যে সময় পাওয়া যাবে তার মধ্যেই আইনের অসংগতি দূর করে সংশোধনের দাবি করেন তিনি।

এছাড়া সবুজ কারখানার আয়কর ১০ শতাংশ আর অন্যান্যদের ১২ শতাংশে কমিয়ে আনার পাশাপাশি তৈরি পোশাক, চামড়া, হিমায়িত খাদ্যসহ সকল রপ্তানি খাতের উৎস কর কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।

তবে তৈরি পোশাক শিল্প বিকাশে সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের প্রতি দাবি করেন ব্যবসায়ীরা।

এসময় বিদ্যমান ভ্যাট আইন কার্যকরের নামে ব্যবসায়ীদের যাতে হয়রানি না করা হয় সে বিষয়েও নজরদারি করতে সরকারের প্রতি অনুরোধ জানান ব্যবসায়ীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ