অর্থনীতি

রেমিটেন্স প্রবাহ বাড়াতে ‘ফি’ কমানো হবে: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

রেমিটেন্স প্রবাহ বাড়াতে সামনে মাস থেকে ‘ফি’ কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার সকালে সিলেট নগরীর নাওয়ের পুল এলাকায় একটি ফোয়ারার উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

রেমিটেন্স প্রবাহ কমে আসছে এ নিয়ে অর্থমন্ত্রী বলেন, দুটি কারণে কমতে পারে প্রথমত, যারা বিদেশে থাকছেন তাদের অনেকেই সেখানে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া করছেন। দ্বিতীয়ত, তাদের একটি অভিযোগ আছে, রেমিটেন্স পাঠানোর ‘ফি’ অনেক বেশি তাই কমিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে।

দেশে কালো টাকার পরিমাণ আগের চেয়ে বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, পাচার সারা দুনিয়াতেই হয় তবে রেটস অব গ্রোথ (পাচারের হার) আমাদের একটু বেশি, এজন্য এখানে জমির সরকারি মূল্য কমিয়ে রাখা হয়েছে।

কেউ এক কোটি টাকার জমি বিক্রি করলে সেখানে সরকারি দাম ৩০ লাখ, বাকি ৭০ লাখ কালোটাকা হয়ে যায়। তবে পাচার বন্ধে সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগির জমির সরকারি দাম বাড়িয়ে বাজারদর করা হবে।

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ