অর্থনীতি

সংসদে দেয়া শীর্ষ ঋণ খেলাপীর তালিকা লোক দেখানো

সংসদে দেয়া শীর্ষ ঋণ খেলাপীর তালিকা লোক দেখানো
সংসদে দেয়া শীর্ষ ঋণ খেলাপীর তালিকা লোক দেখানো

সংসদে শীর্ষ ঋণ খেলাপীর যে তালিকা দেয়া হয়েছে তা যথাযথ নয়—রাজনৈতিক বিবেচনায় রাঘব বোয়ালদের বাদ দিয়ে এ তালিকা দেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তালিকা সংশোধন করে এতে বড় ঋণ খেলাপীদেরও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

এর পাশাপাশি প্রকৃত ঋণ খেলাপীদের আইনের আওতায় এনে সৎ ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারকে অনুরোধ করেছেন তারা।

জাতীয় সংসদে ঋণ খেলাপী হিসেবে যে ১০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।

তালিকায় যে দুজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে তাদের কেউই সামাজিকভাবে ততোটা পরিচিত নন। আর ৯৮টি প্রতিষ্ঠানের প্রায় সবই মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠান।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মনে করেন, এ তালিকা অনেকটাই লোক দেখানো হয়েছে।

জানা গেছে, বড় বড় ঋণ খেলাপীদের বিশেষ কৌশলে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে— নামমাত্র অর্থ পরিশোধ করার বিনিময়ে তাদেরকে পুন তফসিলের সুযোগ করে দিয়েছে সরকার।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ বলেন, অনেক ব্যবসায়ী লোকসানের কারণে ঋণ পরিশোধ করতে পারেন নি। তাদেরকে এ ১০০ জনের তালিকায় ফেলা হয়েছে—কিন্ত যারা ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করছেন না তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।

দলীয় রাজনৈতিক স্বার্থের আগে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ব্যাংক খাতকে বাঁচাতে সরকারের প্রতি আহ্বান তাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ