অর্থনীতি

বাংলাদেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি সইয়ে প্রস্তুত শ্রীলঙ্কা

বাংলাদেশ -শ্রীলঙ্কা
বাংলাদেশ -শ্রীলঙ্কা

বাংলাদেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি সই করতে প্রস্তুত শ্রীলঙ্কা।

শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী রবি করুণানায়েকে।

একই সঙ্গে শ্রীলঙ্কানদের জন্য বাংলাদেশি ভিসা আরো সহজ করার অনুরোধও করেন তিনি।

আর শ্রীলঙ্কার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাস্বারক ও চুক্তির বাস্তব প্রয়োগ দেখতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা।

৩ দিনের সফরের শেষ দিনে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানেও শুধু শ্রোতা হয়েই থাকেন লঙ্কান রাষ্ট্রপতি।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির হয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী রবি করুণানায়েকে।

করুণায়েকের দাবি, রাষ্ট্রপতির এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হলো।

পারস্পরিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সফরে যে ১৪টি সমঝোতাস্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে তাতে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

তবে, এ চুক্তি যেন শুধু চুক্তিই থেকে না যায় সে দিকে নজর দিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন তারা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দাবি, এবার স্বাক্ষরিত সব সমঝোতাস্মারক ও চুক্তি বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, এসব চুক্তির ফলোআপ হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কার সঙ্গে আবারও আলোচনায় বসবে বাংলাদেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ