অর্থনীতি

ডিএসসিসির বাজেট ঘোষণা

সাঈদ খোকন
সাঈদ খোকন

২০১৭-১৮ অর্থবছরের জন্য ৩ হাজার ৩৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। একইসঙ্গে ২০১৬-১৭ অর্থবছরের ১ হাজার ৭৮৮ কোটি টাকার সংশোধিত বাজেটও পেশ করেন তিনি।

সোমবার নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ সম্মেলন কক্ষে এ বাজেট উত্থাপন বক্তৃতায় তিনি বলেন, শান্তিনগর এলাকায় আগষ্ট মাসের পর আর পানি জমবে না। মৌচাক-মগবাজার ফ্লাইওভার উদ্ধোধনের পরপরই ড্রেনের কাজও শেষ হবে।

চিকুনগুনিয়া রোধে জনগণের সম্পৃক্ততায় দক্ষিণ সিটি করপোরেশন বেশ সফল বলেও দাবি করেন তিনি। বুড়িগঙ্গার পাশে রাজনৈতিক ছত্রছায়ায় যারা অবৈধ দখল করেছে তাদের উচ্ছেদ করে ওয়াকওয়ে তৈরি করা হবে জানান মেয়র।

এরপর বাজেট পেশ করে মেয়র বলেন, গত অর্থ বছরের তুলনায় এবার উন্নয়নমূলক কাজের পরিধি আরো বাড়ানো হয়েছে।

চিকুনগুনিয়া রোগিদের মোবাইলের মাধ্যমে সেবা দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে বাসায় গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। বলেন, বাড়ি বাড়ি গিয়ে হলেও মশা মারা হবে।

শান্তিনগর এলাকার ও মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচের ড্রেনের কাজ ৯০ ও ৮০ ভাগ শেষ হয়েছে বলে দাবি করেন মেয়র।

দক্ষিণ সিটির বেশ কয়েকটি খাল ও বুড়িগঙ্গার পাড় অবৈধ দখলে রয়েছে। অবৈধ দখলদার যেই হোক তাদের উচ্ছেদ করবে দক্ষিণ সিটি করপোরেশন।

তিনি বলেন, নগরবাসীর সহায়তা ছাড়া এই বাজেট ও বিভিন্ন প্রকল্প সম্পন্ন করা সম্ভব নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ