বাংলাদেশি তৈরি পোশাকের ন্যায্য দাম দিতে ইউরোপীয় ক্রেতাদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেজ ডায়লগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
সভায় সেবা খাতের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগ ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।
ইউরোপীয় বিনিয়োগ পেতে হলে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ আরো সহজ করার তাগিদ দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়দুন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: