চট্টগ্রাম সিটি করপোরেশন ২০১৭-২০১৮ সালের অর্থ বছরের জন্য দুই হাজার ৩২৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।
রোববার দুপুরে নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে প্রস্তাবিত বাজেট অধিবেশন ঘোষণার সময় একথা বলেন চট্টগ্রামের মেয়র আজম নাছির উদ্দিন।
কাউন্সলিরদের উপস্থিতিতে বাজেট অধিবেশনে ২০১৬-২০১৭ অর্থবছরের ৬৬২ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকার সংশোধিত বাজেট পাস হয়। এবার চসিকের নিজস্ব উৎসে আয় ধরা হয়েছে ৯৯৪ কোটি ৩৭ লাখ টাকা। এছাড়াও এক হাজার ২৯০ কোটি টাকা উন্নয়ন অনুদান ধরা হয়েছে।
এবারের বাজেট মেয়র আজম নাছিরের তৃতীয় বাজেট। ২০১৫ সালের ২৮ এপ্রিল নির্বাচিত হন তিনি। গত ২৫ জুলাই তারা দয়িত্ব গ্রহণের দুই বছর পূর্ণ হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: