অর্থনীতি

রপ্তানি লক্ষ্যমাত্রা প্রায় ৪১ বিলিয়ন নির্ধারণ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

নতুন অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা প্রায় ৪১ বিলিয়ন বা ৪ হাজার ১০০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এরমধ্যে পণ্য রপ্তানি খাতে ৩৭ মিলিয়ন এবং সেবা খাতে সাড়ে তিন বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার দুপুরে সচিবালয়ে ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় ব্যবসাখাতে নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১ সালে দেশের রপ্তানি ৬০ বিলিয়নে উন্নিত করতে চায় সরকার। এজন্য সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের পাশাপাশি পাট, চামড়াসহ অন্যান্য ক্ষেত্রেও রপ্তানী বাড়াতে চায় সরকার।

চলতি অর্থ বছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে রপ্তানি লক্ষ্যমাত্রা প্রায় ৪১ বিলিয়ন মার্কিন ডলার। আর এ লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

এ সময় সাভারে স্থানান্তরিত চামড়া কারখানার এবং নতুন নির্মান করা যেসব কারখানায় এখনও গ্যাস, বিদ্যুৎ সংযোগ পায়নি সে সমস্যা এবং পণ্য আমদানি রপ্তানিতে বন্দরের বিভিন্ন সমস্যার কথাও মন্ত্রীর কাছে তুলে ধরেন ব্যবসায়ীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ