আগামী পহেলা অক্টোবর থেকে ঢাকা ও চট্টগ্রাম থেকে কাতারের দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স।
এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো জানানো হয়- সপ্তাহে চারদিন সোম, বুধ, শুক্র ও রোববার দোহার উদ্দেশে তাদের ফ্লাইট ছেড়ে যাবে।
ঢাকা থেকে দোহায় নূন্যতম ভাড়া ওয়ান ওয়ে এবং রিটার্ন যথাক্রমে- চব্বিশ হাজার তিনশ পঁচাশি টাকা এবং চল্লিশ হাজার দুইশ চৌষট্টি টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে পঁচিশ হাজার তিনশ তিপ্পান্ন টাকা এবং একচল্লিশ হাজার দুইশ তেত্রিশ টাকা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: