বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ বাণিজ্য কমিশন-জেটিসির বৈঠক বুধবার শুরু হয়েছে।
সকাল সাড়ে ৯টায় হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়।
সভায় বাংলাদেশের বাণিজ্য সচিব শুভাশীষ বসু ও থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ট্রেড নেগোসিয়েশনের মহাপরিচালক বনিয়ারিত কালায়ানামিথ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
দুই দিনের এ বৈঠক শেষ হবে আগামীকাল- বৃহস্পতিবার। শেষ দিন অনুষ্ঠেয় মন্ত্রীপর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও থাইল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্ন।
এর আগে জেটিসির তৃতীয় সভা ২০১৩ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: