অর্থনীতি

প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০-খাসি ২০ টাকা

পশুর চামড়া
পশুর চামড়া

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হয়েছে— ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৫০ থেকে ৫৫ টাকায় আর ঢাকার বাইরে এর দাম হবে ৪০ থেকে ৪৫ টাকা। এছাড়া সারাদেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় কিনবেন ব্যবসায়ীরা।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, লবণযুক্ত অথবা লবণ ছাড়া, যাই হোক না কেন, প্রতি বর্গফুট চামড়ার দাম এটাই থাকবে। চামড়া যাতে পাচার না হয়, সে জন্য সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, পবিত্র ঈদুল আজহা হওয়ার ৩০ দিন পর্যন্ত সীমান্ত এলাকায় যাতে চামড়া পাচার না হয়, সে জন্য পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যবস্থা নেবে। এর মধ্যেই তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে গত বছর ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৪০ টাকায় কিনেছেন। এছাড়া খাসির লবণযুক্ত চামড়া ২০ টাকা এবং বকরির চামড়া ১৫ টাকায় সংগ্রহ করা হয়েছিল।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বছরে বাংলাদেশ থেকে ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর মধ্যে ৬৪.৮৩% গরুর চামড়া, ৩১.৮২% ছাগলের, ২.২৫% মহিষের এবং ১.২% ভেড়ার চামড়া। এর অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদের সময়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ