অর্থনীতি

ঈদ আসার আগেই মসলার বাজার গরম

মসলার বাজার গরম
মসলার বাজার গরম

কোরবানিকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করছে গরম মসলার বাজার। এরইমধ্যে প্রকারভেদে গরম মসলার দাম বেড়েছে ১০%-২০%। খুচরা বিক্রেতাদের অভিযোগ আমদানিকারকরা, আমদানি নির্ভর এসব পণ্যের দাম বাড়িয়েছেন।

আবার আদা-রসুন-পেয়াজের দাম, ৫০%-১০% বাড়ার পর, এ সপ্তাহে ৫%-১০% কমেছে। বাজার নিয়ন্ত্রণে এটাকে সরকারের লোক দেখানো পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ভোক্তারা। এক মাস আগে এসব পণ্যের দাম যে অবস্থায় ছিল, সে অবস্থায় নামিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

কোরবানির ঈদ, মানেই গরম মসলার গরম অবস্থা। সারা বছরের চাহিদার প্রায় অর্ধেকই, এ সময়ে। সুযোগ বুঝে, গরম মসলায় নিজেদের পকেট গরম করতে, ব্যবসায়ীরাও একটুও কার্পন্য করেননা।আপস.

এ যেমন সাদা এলাচ, কোরবানি উপলক্ষ্যে কেজিতে দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। দাম বেড়েছে দারুচিনি, লবঙ্গ এবং জিরারও।

এক মাসের ব্যবধানে পেয়াজের দাম বেড়েছিল প্রায় দ্বিগুন। আদা রসুনের দাম বেড়েছিল ৫০%-১০%। কিন্ত চলতি সপ্তাহে এসব পণ্যের দাম কিছুটা কমেছে। সব মিলিয়ে ৫০%-১০%দাম বাড়িয়ে, কমানো হয়েছে ৫%-১০%।

দেশে বন্যার প্রকোপ কমে এসেছে। এখন সেখানে কৃষকরা সবজি উৎপাদন করলে, তবেই সবজির বাজারে পর্যাপ্ত সরবরাহ আসবে। তার আগে দাম কমার কোনো আশা নেই ক্রেতা-বিক্রেতা কারো কাছেই। চাহিদা কমায়, কিছুটা কমে এসেছে মুরগির দাম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ