অর্থনীতি

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পশু

পশুর হাট
পশুর হাট

রাজধানীর হাটগুলোতে পশু আসা অব্যাহত রয়েছে— দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশুর বিক্রেতা ও ব্যাপারিরা পশু নিয়ে হাটে আসছেন। তবে হাটে ক্রেতার উপস্থিতি এখনো কম। বেচাকেনা তেমনভাবে শুরু হয়নি।

ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা পশুর দাম বেশি হাঁকাচ্ছেন। তবে ব্যাপারিদের দাবি, ক্রেতারা এখন দর যাচাইয়েই ব্যস্ত। পশুর দামও কম বলছে। হাটগুলোতে বেচাকেনা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। রাজধানীর কোরবানির হাট ঘুরে আরো জানাচ্ছেন সৈকত সাদিক।

ঈদুল আযহার দিন যতই ঘনিয়ে আসছে। রাজধানীর স্থায়ী-অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু আসা বাড়ছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতা ও ব্যাপারীরা।

এখন পর্যন্ত হাটগুলোতে দেশীয় পশুর সমাগম বেশী। পাশাপাশি ভারতীয় পশুও আসছে। যার কারণে পশু বিক্রি নিয়ে আশঙ্কায় আছেন বিক্রেতা ও ব্যাপারিরা।

হাটগুলোতে ক্রেতা সমাগম কম থাকায় এখনো পশু বিক্রি তেমন শুরু হয়নি। তাই অলস সময় কাটছে পশু মালিকদের।

হাটে আসা ক্রেতারা এখন শুধু দর-দাম যাচাই করছেন। তাদের অভিযোগ, এবার পশুর দাম বেশি হাঁকছেন বিক্রেতারা।

তবে এমন অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা।

হাটের নিরাপত্তায় পুলিশ, র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। মলম পার্টির দৌরাত্ব, জাল টাকা রোধসহ সব ধরনের নিরপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ