দেশের সবচেয়ে বড় প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে চায় সিঙ্গাপুর ভিত্তিক জাপানি ব্যাংক সুমিটোমো মিৎসুয়ি ব্যাংকিং করপোরেশন। পদ্মাসেতু ছাড়া অন্য সব প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল দেখা করে এ প্রস্তাব দেয়। ব্যংকের এশিয়া অঞ্চলের ব্যাংকিং বিনিয়োগ বিভাগের প্রধান রাজীব খান্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর মন্ত্রীর সঙ্গে দেখা করেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোতে টাকার প্রয়োজন রয়েছে। এ জন্য বেশ কিছু মেগা প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দেয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তারা আগ্রহ দেখিয়েছে। পদ্মা সেতু প্রকল্প ছাড়া পায়রা সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল নির্মান প্রকল্পে বিনিয়োগ করার কথা রয়েছে ব্যাংকটির।
এ ঋণের সুদের হার সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, জাপান, চীন এবং কোরিয়াতে সবচেয়ে সুদের হার কম। তাই সরকার জাপানের বিনিয়োগ চায়।