সরকারের সময়োপযোগী ও সুনিদিষ্ট পরিকল্পনার অভাবে চামড়া শিল্প ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। মুলধন, কৃত্রিম লবন সংকট ও দক্ষ জনশক্তির অভাবে এবার প্রায় ৩০% চামড়া নষ্টের আশংঙ্কা করছেন তারা। চামড়া ব্যবসায়ীদের বাদ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একতরফা চামড়ার মূল্য নির্ধারণের সমালোচনাও করেন, ব্যবসায়ীরা।
সাভারের বিসিক নগরীতে ট্যানারি জমির মালিকানা শিগগিরই বুঝিয়ে না দিলে, ব্যাংক ঋণের অভাবে অদূর ভবিষ্যতে সম্ভাবনাময় শিল্পটি বন্ধ হওয়ার আশঙ্কার কথাও বলেন তারা।
আসন্ন পবিত্র ঈদুল আজহা, এবার দেশে প্রায় সোয়া কোটি পশু কোরবাণী হবে বলে ধারণা করছেন চামড়া ব্যবসায়ীরা। কিন্তু বিপুল পরিমাণ এই কাঁচা চামড়া প্রক্রিয়া করে বাজারজাত করা নিয়ে শঙ্কায় তারা।
তাদের অভিযোগ সম্ভাবনাময় এই শিল্পকে বাচিয়ে রাখতে সরকারের সুনিদিষ্ট পরিকল্পনা নেই।
চামড়ার মূল্য যাই হোক না কেনো তা নিয়ে তেমন ভাবনা নেই ব্যবসায়ীদের। তারা মনে করছেন,এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম লবন সংকট ও দক্ষ জনশক্তির অভাবে এবার প্রায় ৩০ শতাংশ চামড়া নষ্টের সম্ভাবনা থেকে যাচ্ছে।
সাভারের বিসিক শিল্প নগরীতে ট্যানারী স্থানান্তরকে সরকারের সঠিক সিদ্ধান্ত বলে মনে করলেও বিসিক নগরীর অব্যবস্থাপনাকে চামড়া শিল্পের জন্য ঝুকি বলছেন ব্যবসায়ীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: