অর্থনীতি

ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কামারশালায়

কামারশালা
কামারশালা

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কামারশালায়— ছুড়ি, চাপাতি, দা-সহ কোরবানিতে ব্যবহৃত নানা সরঞ্জাম তৈরি করছেন পটুয়াখালী, ভোলা ও নড়াইলের কামার শিল্পীরা। পাশাপাশি চলছে পুরোনো কাটারি মেরামত ও তাতে ধার দেওয়ার কাজ।

এদিকে, লোহা -কয়লার দাম বাড়লেও, মজুরি বাড়েনি বলে অভিযোগ কারিগরদের। ফলে, এ পেশায় জীবীকা নির্বাহ করা কামরদের জন্য কঠিন হয়ে পড়েছে।

সারা বছর দেশের কামারপাড়াগুলোতে কাজের তেমন চাপ থাকে না। তবে কোরবানির ঈদ এলেই এসব জায়গায় বেড়ে যায় ব্যাস্ততা। দিন-রাত হাপড় টানা আর লোহা পেটানোর শব্দে এখন মুখর পটুয়াখালী, ভোলা ও নড়াইলের কামারপাড়াগুলো।

গ্রাহকদের চাহিদা অনুযায়ী তারা তৈরি করছেন দা, বটি, ছুরি, চাপাতিসহ মাংস কাটার নানা সরঞ্জাম। পাশাপাশি মেরামত করছেন পুরোনো ছুরি-চাপাতি। অনেকেই ব্যাস্ত এসব সরঞ্জামে নতুন করে ধার দিতে।

এদিকে, এসব কাটারি তৈরিতে লোহা, কয়লাসহ অন্যান্য সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় খরচ পড়ছে বেশি। কিন্তু সেই অনুযায়ী ছুরি-চাপাতির দাম পাচ্ছেন না কামার শিল্পীরা। বাড়েনি মজুরিও।

কামারদের তৈরি এসব সরঞ্জামের চাহিদা দিন দিন কমছে বলে মনে করেন গ্রাহকরা। এ পেশায় জীবীকা নির্বাহ করে তেমন লাভ না হওয়ায়, কামার শিল্পীদের অনেকেই পূর্বপুরুষের পেশায় আগ্রহ হারাচ্ছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ