অর্থনীতি

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন: মালদ্বীপ যা পেরেছে বাংলাদেশের তা মুশকিল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চিন্তা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

একই ইস্যুতে এরই মধ্যে মালদ্বীপ সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়ার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ছোট দেশ হিসেবে মালদ্বীপ যা পেরেছে বাংলাদেশের জন্য তা করা মুশকিল।

তবে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করলে সমস্যা সমাধান সহজ হবে বলে জানান তিনি।

বুধবার সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন প্রসঙ্গে বিএনপি নেতাদের নানা বক্তব্যেরও সমালোচনা করেন তোফায়েল আহমেদ।

ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগ দিয়ে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এসময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

এবার রোহিঙ্গা সমস্যা ছাড়া নির্বিঘ্নেই ঈদ আনন্দ উপযাপন করতে পেরেছেন দেশবাসী বলেন বাণিজ্যমন্ত্রী।

মিয়ানমারের আচরণ অমানবিক বলে উল্লেখ মন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা গেলে সমস্যা সমাধান সহজ হবে।

তবে দেশটির সঙ্গে এখনই কোনও সম্পর্ক ছিন্ন করার চিন্তা বাংলাদেশের নেই বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

এসময় বিএনপি নেতাদের নানা বক্তব্যের সমালোচনা করতে গিয়ে বলেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে হয়ে থাকে। এনিয়ে মাঠে হৈ চৈ না করে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি পরামর্শ দেন আওয়ামী লীগের এই জেষ্ঠ্য নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ