অর্থনীতি

বিদ্যুত খাতে দুর্নীতি বন্ধে প্রয়োজন সরকারে সঠিক ব্যবস্থাপনা

বিদ্যুত খাত
বিদ্যুত খাত

বর্তমানের চেয়ে বিদ্যুতের দাম আরো কমানো সম্ভব— এজন্য দুর্নীতি বন্ধের পাশাপাশি দরকার সঠিক ব্যবস্থাপনা। সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতার ৭০% ব্যবহার আর বিশ্ব বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করলে— ৬ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। এর ফলে প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা ভর্তূকি বাদ দিলেও বিদ্যুৎ খাতে লোকসানের পরিবর্তে লাভ হবে দুই হাজার কোটি টাকা।

বিদ্যুৎ উৎপাদন বোর্ড-পিডিবির হিসাবে, প্রতি ইউনিট বিদ্যুতে সরকার এখনো ৭২ পয়সা করে লোকসান দিচ্ছে। এ হিসেবে বিদ্যুৎ খাতে সরকারকে বছরে ভর্তূকি দিতে হচ্ছে ৩ হাজার ৮০০ কোটি টাকা। এ লোকসান কাটিয়ে উঠতে পিডিবি প্রতি ইউনিটে ৭২ পয়সা করে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিইআরসির কাছে।

তবে কেন এ লোকসান? সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রেখে, বেসকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কমদামে গ্যাস সরবরাহ করে তা থেকে সরকার বেশি দামে বিদ্যুৎ কিনছে। অথচ সরকারি কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৭০% ব্যবহার করলেও, প্রতি ইউনিট বিদ্যুতের দাম বর্তমানের চেয়েও ৬৮ পয়সা করে কমবে।

এছাড়াও এর পাশাপাশি তেল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো তেল পাচ্ছে আন্তর্জাতিক দামে। আর সরকারি কেন্দ্রগুলোকে জ্বালানি তেল কিনতে হচ্ছে বাংলাদেশি দরে। এক্ষেত্রে তেলের দাম সমন্বয় করলেও, প্রায় দেড় হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

কম দামে বিদ্যুৎ পাওয়ার এত বিকল্প থাকতেও, সরকার কেন উচ্চ দামের বিদ্যুতের প্রতি এত আগ্রহী? সে জবাব হয়তো সরকারই দিতে পারবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ