চালের বাজার পরিস্থিতি বিবেচনা করে আমদানিকারক ও সরবরাহ পর্যায়ে চটের ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা যাবে— চটের বস্তায় চাল আমদানির সরকারি বাধ্যবাধকতার সিদ্ধান্ত অব্যাহতি দেয়া হলো জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মন্ত্রী বলেন, চাল ব্যবসায়ীরা চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করতে পারবেন।
মঙ্গলবার সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত চাল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, বুধবার থেকে উপজেলা পর্যায়ে ওএমএস চালু হবে— এ কারণে খাদ্যবান্ধব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, সরকারের এ সিদ্ধান্তে প্রতি কেজি চালের দাম ১ থেকে ২ টাকা কমবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক লায়েক আলী, অপর গ্রুপের খোরশেদ আলম খান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানসহ বিভিন্ন চাল আমদানিকারক প্রতিষ্ঠানের নেতারা।
বৈঠকে সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও খাদ্য সচিব মোহাম্মদ কায়কোবাদ।