অর্থনীতি

চালের দাম কমছে ২/৩ টাকা

বুধবার থেকে

সচিবালয়ে চাল দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ৩  মন্ত্রীর বৈঠক
সচিবালয়ে চাল দাম বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ৩ মন্ত্রীর বৈঠক

আগামীকাল-বুধবার থেকে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা করে কমনো হবে।

মঙ্গলাবার সচিবালয়ে সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিশেনের সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী এ তথ্য জানান।

সরকারের কাছ থেকে ‘বেশ কয়েকটি সমস্যার সমাধানের’ আশ্বাস পেয়ে চালের দাম কমানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা নেতারা।

চালের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চালকল মালিক, আমদানিকারক, আড়তদার, পাইকারী ও খুচরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বৈঠক করেন।

বৈঠকের শুরুতেই দেশে চালের সংকট নেই কম হলেও এক কোটি টন চাল আছে, ব্যবসায়ীরাই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে, খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের এমন মন্তব্যে আপত্তি ওঠে ব্যবসায়ীদের পক্ষ থেকে।

পাল্টা ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকারের নিয়ম নীতি আর ঠিক সময়ে সিদ্ধান্ত না নেয়াই এমন পরিস্থিতির জন্য দায়ী।

খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে দুপুরে অনুষ্ঠিত সোয়া দুই ঘন্টার বৈঠকে চলে পক্ষে-বিপক্ষে তর্কাতর্কি। মন্ত্রীদের সঙ্গে কথা ব্যবসায়ীদের কথা কাটাকাটিও হয়।

বক্তব্য দেয়াকে কেন্দ্র করে তর্কে চাপা পড়ে যায় চালের দাম বৃদ্ধির কারণ। সামনে চলে আসে নানা অপ্রাসঙ্গিক বিষয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে, সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঘোষণা দেন, দেশের চালের সংকট মোকাবেলায় যেকোনো উপায়ে চাল আমদানি করা হোক।

বৈঠকে চাল ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে চাল পরিবহনে বিভিন্ন সমস্যা দূর করতেও সরকার পদক্ষেপ নেবে।

চাল আমদানি, উৎপাদন ও সরবারহে আগামী তিন মাস চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অনুমোদন দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, যে যেভাবে আনতে পারেন চাল আনবেন, প্লাস্টিকের বস্তা ব্যবহার দুই তিন মাসের জন্য রিল্যাক্স করে দিয়েছি। কেউ বাধা দেবে না।

এছাড়া ভারত থেকে ট্রেনে করে রোহনপুর দিয়ে চাল আনার জন্যও পদক্ষেপ নেয়া হবে বলে জানান তোফায়েল।

দুই দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি চালের মজুদ তলানিতে নেমে আসার প্রেক্ষাপটে সরকার চাল আমদানির উদ্যোগ নেয়। সেইসঙ্গে বেসরকারি পর্যায়ে আমদানি উৎসাহিত করতে ২৬ শতাংশ থেকে শুল্ক নামিয়ে দুই শতাংশ করা হয়।

সরকারি-বেসরকারি পর্যায় মিলিয়ে গত আড়াই মাসে রেকর্ড পরিমাণ চাল আমদানি হলেও বাজারে চালের দাম বাড়ছে যার পেছনে মিল মালিকদের কারসাজিকে দায়ী করছে সরকার।

সরকারি হিসেবেই মোটা চালের দাম গত এক মাসে বেড়েছে ১৮ শতাংশ, এক বছরে বেড়েছে ৫০ শতাংশ। এখন বাজারে ৫০ টাকার নিচে কোনো মোটা চাল নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ