অর্থনীতি

কর দিন দেশকে সমৃদ্ধশালী করুন: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

আগামী ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে কর আদায়কারীদের আরো বেশি করবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।

এ কারণে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কর আদায় ভালো হয়েছে বলেও উল্লেখ করে কর আদায় ভাল হলে আগামী অর্থবছরে সাড়ে ৪ লাখ কোটি টাকার বাজেট দেয়ার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

সেইসঙ্গে কর দিতে অন্যদের উৎসাহিত করার পাশাপাশি মন্ত্রী বলেন, সবাই কর দিলেই ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিণত হবে বাংলাদেশ।

বাড়ছে তরুণ করদাতার সংখ্যা। নতুন নিবন্ধিত করদাতাদের মধ্যে অধিকাংশেরই বয়স ৪০ বছরের নিচে।

রাজধানীর মিরপুরে কর অঞ্চল তিনে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্ভুদ্ধ করণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, গত কয়েক মাসে দেশে করদাতার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে সবচেয়ে আশার কথা নতুন এসব করদাতার অধিকাংশই তরুণ।

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের শুরু থেকেই কর আদায়ের গতি বেশ ভাল—এ ধারা অব্যাহত থাকলে আগামী বাজেটের আকার আরো প্রায় ৫০ হাজার কোটি টাকার মত বাড়বে।

সব মিলিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ