অর্থনীতি

চলতি অর্থবছরে জিডিপির ৬.৪% প্রবৃদ্ধির পুর্বাভাস বিশ্বব্যাংকের

চলতি অর্থবছরে জিডিপির ৬.৪% প্রবৃদ্ধির পুর্বাভাস বিশ্বব্যাংকের
চলতি অর্থবছরে জিডিপির ৬.৪% প্রবৃদ্ধির পুর্বাভাস বিশ্বব্যাংকের

চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি আগের অর্থবছরের চেয়েও কমবে—"বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট" নামে এক প্রতিবেদনে ৬.৪% প্রবৃদ্ধির পুর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের পক্ষে থেকে এ তথ্য জানানো হয়।

প্রবৃদ্ধির গতি কমে আসলেও বৈশ্বিক প্রেক্ষাপটে ৬ উপরে প্রবৃদ্ধিকে ভাল হিসেবেই দেখছে বিশ্বব্যাংক।

বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থার প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, “প্রবৃদ্ধির এই প্রাক্কলন একমাত্র ভারত ছাড়া বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বেশি। আন্তর্জাতিক মূল্যায়নে এটা খুবই ভালো প্রবৃদ্ধি। ভারতে এবার ৭.৫ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন দেওয়া হয়েছিল, সেটাও হয়ত থাকবে না।”

চলতি অর্থবছর চীন ৬ দশমিক ৩, ইন্দোনেশিয়া ৫ দশমিক ৩, থাইল্যান্ড ৩ দশমিক ৩, পাকিস্তান ৫ দশমিক ৫ প্রবৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে।

তবে নাজুক অবস্থায় কর্মসংস্থান। বিশ্বব্যাংকের হিসেবে জোরালো প্রবৃদ্ধি হলেও তার সঙ্গ কর্মসংস্থানের চিত্র মিলছে না।

মূলত বেসরকারি বিনিয়োগে মন্দা অবস্থা, প্রবাসী আয় কমে যাওয়া এবং রপ্তানির প্রবৃদ্ধির নিম্নগতির কারণে এবার জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক।

সাম্প্রতিক সময়ে দেশে বন্যা এ চালের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি ৬ শতাংশের উপরে উঠারও আশংকা বিশ্বব্যাংকের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ