অর্থনীতি

একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

আবদুল হামিদ -শেখ হাসিনা
আবদুল হামিদ -শেখ হাসিনা

দেশের অর্থনীতির বিকাশে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের পুঁজিবাজার সমৃদ্ধ করতে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তারা।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রোববার পৃথক বাণীতে এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষাই বিশ্ব বিনিয়োগ সপ্তাহের লক্ষ্য কারণ পুঁজিবাজার নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে ঝুঁকির মধ্যে পড়তে হয়।

প্রধানমন্ত্রী বলেন, কমিশনের আর্থিক স্বাধীনতার পাশাপাশি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আইনি বিধান রাখা হয়েছে।

আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বিনিয়োগকারীদের শিক্ষা ও সুরক্ষা দেয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো "বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ" পালন করা হচ্ছে।

আজ –সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ