অর্থনীতি

সিবিএ নেতাদের লুটপাট, যার দায় মেটাতে বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা

সিবিএ নেতাদের লুটপাট, যার দায় মেটাতে বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা
সিবিএ নেতাদের লুটপাট, যার দায় মেটাতে বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা

রাজনীতির যোগসাজসে সিবিএ নেতারা বিদ্যুৎ বিভাগে লুটপাটের চরম নৈরাজ্য কায়েম করেছে— যার দায় মেটাতে বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করা হচ্ছে জানান জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম জানান।

শুধু বেতন-ভাতা বাড়ার কারণেই লাভজনক থেকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিদ্যুত বিতরণকারী প্রতিষ্ঠান ওয়াজোপাডিকো এজন্য প্রতি ইউনিটে ৬৬ পয়সা বা প্রায় সাড়ে ১০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে তারা।

মঙ্গলবার এ প্রস্তাবের উপর গণশুনানিতে প্রতি ইউনিট ১১ পয়সা করে দাম বাড়ানোর সুপারিশ করেছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।

তবে ভোক্তা প্রতিনিধিদের দাবি, অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির দায় মেটাতে ওয়াজোপাডিকো দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

খুলনা ও বরিশালের ২১ জেলা এবং ২০টি উপজেলা শহরে বিদ্যুৎ বিতরণ করে ওয়াজোপাডিকো। ২০১৫-১৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির নীট মুনাফা হয়েছিল প্রায় ১৮ কোটি টাকা।

গতবছর-২০১৬ সালে বেতন-ভাতা বাড়ানোর ফলে তারা এখন ৭১ কোটি ৬৩ লাখ টাকা লোকসানের মুখে পড়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির আর এজন্য দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে তারা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি সদস্য কামরুজ্জামান বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটি মোট খরচের ২২ শতাংশ ব্যয় হয় জনবল বাবদ। ২০১৬ সালে বেতন বাড়ানোর পরে ইউনিট প্রতি বাড়তি ব্যয় যোগ হয়েছে ১৩ পয়সা করে। আগের লাভের সঙ্গে সমন্বয় করে ইউনিট প্রতি ১১ পয়সা করে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

তবে ভোক্তা প্রতিনিধিদের যুক্তি ছিল ভিন্ন।

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লে সে অনুযায়ী আরেক দফা বিদ্যুতের দাম বাড়ানোর অগ্রিম দাবিও জানিয়ে রেখেছে ওয়াজোপাডিকো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ