প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত ২৪ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব সরকারের অনুমোদন পেয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ৩৪ হাজার ৫৬৭ কোটি টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে ৩০ জেলার সংযোগস্থল আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট অনেকটা কমে আসবে বলে আশা করছে সরকার।
এর মধ্যে সাড়ে ১৩ হাজার কোটি টাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) প্রকল্পও রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: