অর্থনীতি

রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা দেবে এডিবি

এডিবি
এডিবি

বাংলাদেশ চাইলে রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)— বলে জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের মহাপরিচালক হুন কিম। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগামী ৫ বছরে বাংলাদেশকে এডিবি ৮০০ কোটি ডলারেরও বেশি ঋণ সহায়তা দেবে বলেও জানান হুন কিম।

সাক্ষাত শেষে এডিবির মহাপরিচালক বলেন, রোহিঙ্গাদের জন্য অনুদান, কিংবা সহজ শর্তে ঋণ সহায়তা, দুটোর জন্যই এডিবি প্রস্তুত। বাংলাদেশের জন্য বার্ষিক ঋণের পরিমাণ ১'শ কোটি থেকে বাড়িয়ে আগামী ৫ বছরের জন্য, প্রতিবছর দেড়শো কোটি ডলার করে ৮শ কোটি ডলারে উন্নীত করা হবে।

এডিবির পক্ষ থেকে আরো বেশি ঋণ সহায়তা মিলতে পারে বলেও জানান তিনি।

পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাংকের সহায়তা পাওয়ার বিষয়টি এরইমধ্যে অনেকদূর এগিয়েছে। একই ধরনের সহায়তা এডিবির কাছেও চাওয়া হবে।

আর রোহিঙ্গা ইস্যুতে এডিবির কাছে অর্থ সহায়তা চাওয়া হবে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ভরন-পোষনে পর্যাপ্ত সহায়তা আসায় বাজেটের ওপর বাড়তি চাপ পড়ছে না।

অর্থমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গাদের জন্য বৈদেশিক সাহায্য আসায় বাড়তি কোন চাপ বাজেটের ওপর আসছে না। আর এ জন্য বাজেটে কোনো পরিবর্তনও আসছে না।

উল্লেখ, ১৯৭৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশকে ১ হাজার ৮৫০ কোটি ডলার সহায়তা দিয়েছে এডিবি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ