অর্থনীতি

বিতরণ করা ঋণের ওপর ব্যাংকগুলোকে বীমা করতে হবে

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বিতরণ করা ঋণের ওপর ব্যাংকগুলোকে বাধ্যতামুলকভাবে বীমা করতে হবে। সোমবার বিকেলে রাজধানীতে দেশের বীমা খাত নিয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে বহুজাতিক বীমা কোম্পানি মেটলাইফকে এ দেশের আইন মেনে ব্যবসা করতে বলেন অর্থমন্ত্রী।

গত ২০১৬ সালে বীমা কোম্পানিগুলো প্রায় ৬ হাজার কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছে বলে দাবি করেছে, বাংলাদেশ ইন্সুরেন্স এ্যাসোসিয়েশন।

দেশের অর্থনীতি যেভাবে এগিয়েছে, সে অনুযায়ী এগোয়নি দেশের বীমা খাত। অর্থনীতিতে বীমা খাতের অবদান মাত্র দশমিক ৭ শতাংশ। অথচ পাশের দেশ ভারতে এ খাতের অবদান ৪ শতাংশের উপরে।

দেশের বীমা খাত পিছিয়ে থাকার পেছনে, এ খাত সমন্ধে সাধারণ মানুষের নেতিবাচক ধারনা ও সরকারিভাবে গুরত্ব না দেওয়াকে দায়ী করলেন আলোচকরা।

প্রতিষ্ঠানগুলো প্রিমিয়াম নেয়, কিন্তু বীমা দাবী পরিশোধ করে না, এমন নেতিবাচক ধারনাকে ভাঙার জন্য উদ্যোগ নিতে, প্রচার আরো বাড়ানোর উপর গুরত্ব দিলেন আলোচকরা।

দেশে বীমা কোন্পানিকে গুলোকে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে, লাইসেন্স নবায়ন করতে হয়। কিন্তু বহুজাতিক প্রতিষ্ঠানগুলো এ লাইসেন্স ফি দিচ্ছে না। দেশের প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স ফি কমিয়ে, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকেও লাইসেন্স ফি'এর আওতায় আনার প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী।

এর পাশাপাশি ব্যাংকিং খাতের ঝুকি কমিয়ে আনা ও বীমা খাতের প্রসারে, বিতরনকৃত ঋনের বিপরীতে বীমা বাধ্যতামুল করার আদেশেও দিলেন অর্থমন্ত্রী।

এর পাশাপাশি এ খাতের ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত জটিলতা নিরসন করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ