অর্থনীতি

রোহিঙ্গা শরণার্থীর আবাসন নিশ্চিতে আশ্রয়ন-৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি
জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি

ভাসানচরে ১ লাখে ৩ হাজার ২০০ রোহিঙ্গা শরণার্থীর আবাসন নিশ্চিতে আশ্রয়ন-৩ নামে প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় আশ্রয়ন-৩ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, চলতি মাস থেকে ২০১৯ মেয়াদে এ প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩১২ কোটি টাকা।

এর পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি অনুযায়ী, গ্র্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজের জন্যও কয়েকটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

রাজধানীর শেরে বাংলা নগরে একনেকের বৈঠকে প্রায় ১০ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে, মোট ১৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ রোহিঙ্গাকে আশ্রয়ের জন্য ভাসানচরের অবকাঠামো উন্নয়নের জন্যও একটি প্রকল্প নেয়া হয়েছে।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, রোহিঙ্গাদের বসবাস উপযোগী করার জন্য ভাসান চরে বাধ নির্মাণ, ব্যারাক হাউজ নির্মাণ এবং আশ্রয় স্টেশন নির্মাণ করা হবে। আগামী ডিসেম্বরে শুরু করে প্রকল্পের কাজ শেষ হবে, ২০১৯ সালের ডিসেম্বরে।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আরো জানান, আগামী নির্বাচনের আগেই গ্রামীণ অবকাঠামো নির্মাণে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রতি বাস্তবায়ন করতে চায় সরকার। এ লক্ষ্যে মাদারিপুর, শরীয়তপুর, সিরাজগঞ্জসহ ১০টি জেলার রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট মেরামতের জন্য ৫ টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

এর পাশাপাশি ঢাকার আজিমপুর ও মতিঝিলে সরকারি কর্মকর্তা কর্মচারিদের জন্য আবাসিক ফ্লাট নির্মানেও দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ