অর্থনীতি

বুধবার-বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা

এনবিআর
এনবিআর

আয়কর রিটার্ন ও আয়কর জমাদানের সুবিধার্থে বুধবার ও বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গ্রাহকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আজ ও কাল করদাতাদের আয়কর প্রদানের সুবিধার্থে সব ব্যাংক খোলা থাকবে। ব্যাংক থেকে আয়কর চালান জমা ও পে অর্ডার সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা।

কাল শেষ হচ্ছে ব্যক্তি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়। ওই দিন রাত ১০টার মধ্যে যারা রিটার্ন জমা দিতে ব্যর্থ হবেন, তাদের অধ্যাদেশ অনুযায়ী জরিমানা দিতে হবে।

এর আগে রিটার্ন দাখিল আর করসেবা প্রদানে গত ১ থেকে ৭ নভেম্বর আয়কর মেলা হয়।

মেলায় করদাতাদের ব্যাপক সাড়া পাওয়া যায়। করসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এনবিআর ১২ নভেম্বর থেকে কর অঞ্চলে বিকেন্দ্রীকরণ আয়কর মেলা করার নির্দেশ দেয়।

গত ২৪ থেকে ৩০ নভেম্বর কর অঞ্চলে কর সপ্তাহ চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ