অর্থনীতি

বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উৎকৃষ্ট: অর্থমন্ত্রী

আবুল মাল আব্দুল মুহিত
আবুল মাল আব্দুল মুহিত

বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উৎকৃষ্ট জায়গা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সৌদি আরবের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, বাংলাদেশে এখন কোনও ধরনের অস্থিরতা নেই। এখন এদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে।

এরইমধ্যে বিভিন্ন দেশ এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে উল্লেখ করেন আবুল মাল আব্দুল মুহিত।

বিদ্যুৎ, সার, ওসুধসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন সৌদি ব্যবসায়ীরা।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ব্যাবসায়ীদের আগ্রহের ওপর ভিত্তি করে বিনিয়োগের পরিবেশ এবং ব্যবস্থা তৈরি করা হবে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় বিনিয়োগ ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২ দশকিম ২ বিলিয়নে পৌঁছেছে। এই পরিবেশ বিনিয়োগের জন্য সহায়ক।

মত বিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং বিনিয়োগের ইতিবাচক পরিবেশ তুলে ধরেন কর্মকর্তারা। চার দিনের ঢাকা সফরে সরকারি-বেসরকারি পর্যায়ে বেশ কিছু ব্যবসায়িক সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ