অর্থনীতি

মুদ্রার বিনিময় হার নিয়ে সরকারের সমালোচনা অর্থনীতিবিদের

টাকা
টাকা

মুদ্রার বিনিময় হার নিয়ে সরকারের নীতির কঠোর সমালোচনা করলেন অর্থনীতিবিদরা। বুধবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের অনুষ্ঠানে তারা এ সমালোচনা করেন।

আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে টাকাকে অতিমূল্যায়িত করার নীতিকে, রপ্তানির জন্য আত্মঘাতি বলেও মন্তব্য করেন তারা।

আর কোন কোন পণ্যে, কিভাবে সুবিধা দিলে রপ্তানি বাড়বে, সে বিষয়ে গবেষণা করতে, বিআইডিএসকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান।

আর্থ-সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে ২২টি গবেষণা প্রতিবেদন নিয়ে চলছে, বিআইডিএসের বার্ষিক সম্মেলন। এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে, প্রতিবেদনের বিষয় বস্তু নিয়ে নিজেদের অভিমত প্রকাশ করেন অর্থনীতিবিদরা। আপস.

তাদের মতে, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়ছে আয় বৈষম্য। যাকে উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দেশের আর্থিক খাত ও রপ্তানি নিয়ে, সরকারের নীতিরও সমালোচনা করেন বক্তারা। তাদের মতে, এ নীতিতে লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে।

বাংলাদেশের রপ্তানির চেয়ে আমদানি বেশি, তাই মুদ্রার অতিমূল্যায়ন দেশের জন্য লাভজনক, সরকারকে এমন মানষিকতা থেকে বের হয়ে আসারও আহ্বান করেন।

আর প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতে, সরকার রপ্তানিতে বিভিন্ন ধরনের প্রনোদনা দিচ্ছে, কিন্তু সেই প্রনোদনা কতটা কাজে দিচ্ছে, তার কোন তথ্য-উপাত্ত নেই।

একে আরো কার্যকরী করতে, এ বিষয়ে আরও গবেষণার তাগিদ দিলেন তিনি।

৬টি সেসনে ২২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনা শেষে, বৃহস্পতিবার শেষ হবে বিআইডিএসের এই সম্মেলন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ