বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার ফিলিপাইনের রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার দুপুরে রাজধানীর শিশু একাডেমিতে আয়োজিত প্রাণিবিজ্ঞান সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, টাকা উদ্ধারের ব্যাপারে এর আগে ফিলিপাইন সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে— তাদের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছিল কিন্তু তারা এখন গড়িমসি করছে।
মামলার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলা হবে বলে জানান অর্থমন্ত্রী।
এ সময় তিনি টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে সমুদ্র সম্পদের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সমূদ্র সম্পদের যথাপোযুক্ত ব্যবহার ও উপযোগিতা বৃদ্ধিতে সহযোগিতা করবে সরকার।
তিনি সমুদ্র সম্পদের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।