অর্থনীতি

অপসারণ করা হলো ফারমার্স ব্যাংকের এমডিকে

একেএম শামীম
একেএম শামীম

দায়িত্বে অবহেলা ও ব্যাংক পরিচালনায় ব্যর্থতার দায়ে বেসরকারি খাতের দ্য ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম শামীমকে মঙ্গলবার অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী এমডিকে অপসারণের চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনা নিয়ে চাপের মুখে ফারমার্স ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের তিন সপ্তাহের মাথায় এমডিকে অপসারণ করা হলো।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, সকালে গভর্নর ফজলে কবিরের নির্দেশ ফারমার্স ব্যাংকে পাঠিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে আমানতকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ করা হয়েছে।

এ কে এম শামীমকে কেন ওই পদ থেকে অপসারণ করা হবে না- তা জানতে চেয়ে গত ২৬ নভেম্বর নোটিস দেয় কেন্দ্রীয় ব্যাংক। সাত দিনের মধ্যে ওই নোটিসের জবাব দিতে বলা হয়েছিল।

সেই নোটিসে দুটি অভিযোগ তুলে ধরে বলা হয়, ফারমার্স ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় এমডি ব্যর্থ হয়েছেন। এ কারণে নগদ জমা বা সিআরআরের এবং সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে পারেননি তিনি। তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে ব্যাংকটি ঋণ বিতরণ করে গেছে।

এমডিকে বাংলাদেশ ব্যাংকের ওই নোটিসের পরদিনই ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগের খবর আসে। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীও পদত্যাগ করেন।

তাদের পদত্যাগপত্র গ্রহণ করে ব্যাংকের পরিচালনা পর্ষদ ওইদিনই মোহাম্মদ মাসুদকে নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেয়।

সেইসঙ্গে ব্যাংকটির নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের কথাও জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।

জানা গেছে, তারল্যসংকটে পড়া ব্যাংকটি থেকে পাওনা টাকাও ফেরত পাচ্ছেন না গ্রাহকেরা— ফলে তারা প্রতিদিন ভিড় জমাচ্ছেন ব্যাংকটির বিভিন্ন শাখায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ