অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

রাষ্ট্রায়ত্ত ব্যাংক
রাষ্ট্রায়ত্ত ব্যাংক

রাষ্ট্রমালিকানাধীন ৮ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ব্যাংকার্স সিলেকশন কমিটির

বৈঠকের এ সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগের ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আজকের মিটিংয়ে ওই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে— তবে পরীক্ষা কবে হবে তা পরে জানিয়ে দেয়া হবে।

পরীক্ষায় অব্যবস্থাপনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার কথাও জানান এ কর্মকর্তা।

আবুল কালাম আজাদ আরো বলেন, পরীক্ষা কেন্দ্রে আসন বিড়ম্বনার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ আহমেদ জামালের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়েছে, সেখানে সোনালী, জনতা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের একজন জিএম থাকবেন সদস্য সচিব হিসেবে—এ কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানান তিনি।

রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকে সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসারের মোট ৭ হাজার ৩৭২টি শূন্য পদে নিয়োগের এ পরীক্ষায় আবেদন করেন পৌনে ১১ লাখ চারকরিপ্রত্যাশী। সমন্বিত এ নিয়োগ পরীক্ষার দায়িত্ব দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগকে।

অব্যাবস্থাপনার বিষয়ে তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে –জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, তদন্ত প্রতিবেদন ও ব্যাখ্যা পাওয়ার পর পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা বৈঠকে উপস্থিত ছিলেন।

গত শুক্রবার রাজধানীর ৬১টি কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষার অনুষ্ঠিত হয়। তাতে আসন স্বল্পতার কারণে রাজধানীর মিরপুরের দুটি কেন্দ্রের সাড়ে পাঁচ হাজারের বেশি চাকরিপ্রার্থী ওইদিন পরীক্ষা দিতে পারেননি। অন্যান্য কেন্দ্রেও প্রশ্নপত্র দেরিতে পৌঁছানোসহ নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠে আসে। সারাদেশে এ নিয়ে বিক্ষোভ শুরুর পর তা বাতিল করা হলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ